চাঁদপুরের শাহরাস্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। ৭ জুন শনিবার সকাল ১০ টায় শাহরাস্তি শহীদ হালিম লিয়াকত শাহরাস্তি উত্তর শাখার আয়োজনে হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা ২০২৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালক উত্তর শাখার মো: আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাবেক পরিচালক খাজা নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো: মকবুল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আজগর মিয়াজি, হোসেনপুর গাউছিয়া ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলাম এমএআল কাদেরী, শহীদ হালিম লিয়াকত কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মহাদ্দিস মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, শহীদ হালিম লিয়াকত সংসদের উপদেষ্টা ডা:মো: জালাল উদ্দীন কাসেমী, ফয়জুর রহমান ফিরোজ, মোঃ শামসুজ্জামান মাসুক, বিশিষ্ট ব্যবসায়ী মো: খায়রুল ইসলাম স্বপন, চাঁদপুর জেলা হালিম-লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা সমন্বয়ক ছাত্রনেতা কামরুল হাসান বাবু, মো: আবদুর রহিম, শিক্ষক মাওলানা মো: আবু নোমান, সমাজসেবক মো: নুরুজ্জামান ভূইয়া প্রিন্স, সাবেক পরিচালক শাহজাদা বাদরুদ্দোজা প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা ইমাম হোসেন মাহমুদ, সাবেক সমন্বয় নূরে আলম ফরাজী, মোঃ শরিফ উদ্দিন, মোঃ রুবেল হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ আবু সুফিয়ানসহ শহীদ হালিম লিয়াকত সংসদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, অভিভাবক বৃন্দ।
২৫ সালে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্ট ফুল ১১ জন,এ গ্রেড ৫০ জনসহ ১৫৮ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ২৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur