চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। তিনি উপজেলার উত্তর শিবপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান খলিফার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) মধ্য রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে কচুয়া থানায় নেয়া হয়। পরদিন বৃহ¯পতিবার সকালে মো. সোহেল রানাকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বিতারা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার পরিবার জানিয়েছে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই।
এ বিষয়ে কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
২৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur