Home / উপজেলা সংবাদ / কচুয়া / নিন্দপুর স্কুল এন্ড কলেজের নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা

নিন্দপুর স্কুল এন্ড কলেজের নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্বাচিত গভর্নিংবডির প্রথম পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, “নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজ কচুয়ার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে গভর্নিংবডি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মেধা বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে হবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক বকাউল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক মহসিন আহম্মেদ, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদি ফোরামের সহ-সভাপতি মো: আতিকুর রহমান পাটওয়ারী মন্টু, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি খালেদ পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক দেলোয়ার পাটওয়ারী, যুগ্ম স¤পাদক শাহবুদ্দিন সরকার শাহরিয়ার, প্রভাষক মো. মিজানুর রহমান, মো. আরিফুল ইসলাম চৌধুরী, আলী হোসেন, সহকারী শিক্ষক জাকির হোসেন খান এবং অভিভাবক সদস্য খোকন সিকদার। বক্তারা নব-নির্বাচিত গভর্নিংবডির সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে নব-নির্বাচিত সভাপতি ও গভর্নিংবডির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই নতুন কমিটির সফলতা কামনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১৪ জুন ২০২৬