Home / উপজেলা সংবাদ / কচুয়া / ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে অর্থ সহায়তা প্রদান

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে অর্থ সহায়তা প্রদান

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কচুয়ার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম ওয়ালি উল্ল্যা প্রধানের পরিবারের হাতে নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


শুক্রবার বিকেলে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন কচুয়া উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ এবং দেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে সার্বিক সহযোগিতা করেছেন ড. সেলিম মাহমুদ, সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা স¤পাদক; শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং মাইনুল হোসেন খান নিখিল, এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ স¤পাদক। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব আলম, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব মজুমদার (জয়), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ডা: মাসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, পালাখাল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মান্নান মজুমদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক সুমন মিয়াজি ছাত্রলীগের সাধারণ স¤পাদক মেহেদী হাসান এবং কবির হোসেন মাস্টার।

যারা এই মহৎ উদ্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নিহত অলিউল্লাহর পরিবার।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১৩ জুন ২০২৬