চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ( ৮ জুন) দুপুরে মতলব বাজারে বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানে মতলব বাজার ড্রাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফার্মেসীসহ ৪ টি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তন্মোধ্য রুপা মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা,সুমাইয়া ফার্মেসী ৫ হাজার টাকা, জয় মা ফার্মেসী ৩ হাজার টাকা এবং জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগে বিভিন্ন আইনে ৪ টি ফার্মেসীকে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur