Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / জুলাই সনদ না হলে সংসদ ও এই সরকার অবৈধ- সারজিস আলম

জুলাই সনদ না হলে সংসদ ও এই সরকার অবৈধ- সারজিস আলম

প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কোন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। জুলাই সনদ না হলে সংসদ ও এই সরকার অবৈধ।

সারজিস আলম বলেন, এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনও নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনও মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে।

বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকন্ড ঘটিয়েছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অত্যান্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা বাংলাদেশে পেয়েছি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশন। যেখানে পার্লামেন্টে গিয়েছে সমাজের অনেক অসৎ লোক, যারা দখর বাণিজ্য,চাঁদাবাজ, নদীতে বালু উত্তোলন কারী, দোকানপাট দখলকরার, দিনে দুপুরে সন্ত্রাসী কার্যকলাপ করার, সিএনজি স্ঠ্যান্ডে চাঁদাবাজী করে, ঘাটে-মাঠে সবজায়গায় চান্দাবাজি করে এমন লোকদেরকে  এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পার্লামেন্টে সংসদ সদস্য করে আনার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আজকে কি দেখতে পেলাম বর্তমান সরকার খুনি হাসিনার সাথে আততাত করে আইভি রহমানকে মুক্তি দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানান করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতলব উত্তর উপজেলা আহবায়ক আরিফা তুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম-আহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান, চাঁদপুর জেলার আহবায়ক নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার আহবায়ক সাগর আহম্মেদ, মতলভ দক্ষিণ উপজেলা এনসিপি’ও আহবায়ক ডিএম আলাউদ্দিন, আহম্মেদ শরীফ, কাজী জসিম উদ্দিন, মতলভ উত্তর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহাবুব আলম, চাঁদপুর যুবসমাজের আহবায়ক রাসেল মাহমুদ, জাতীয় যুবক্তি মোঃ আবু জাফর, জাতয়ি নাগরিক পার্টি শাহরাস্তির আহবায়কইমরান হোসেন, উপজেলা জুলাই গণঅভ্যথান বিষয়ক সম্পাদক রাফসান রাফু, তামজিদ হোসেন সহ এনসিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিন উপজেলার ছেংগারচর পৌরসভার ইমাম উদ্দিন নূরী (রঃ) মাদ্রাসা মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জুম্মা নামাজ শেষে তারা সেখানে বৃক্ষ রোপন করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন নেতাকর্মী এনসিবিতে যোগদান করেন।

অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

নিজস্ব প্রতিবেদক/ ৫ জুন ২০২৬