বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আপনাদের কথা শুনে আমি হতভাগার হয়ে গেছি। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশে কোথাও ৫০ টাকা দিন হাজিরা এবং মাসে ১৫শ’ টাকায় বেতনে কেউ চাকরি করে কি না আমার জানা নেই। আমি এ বিষয়ে পৌর কতৃপক্ষের সাথে কথা বলবো।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সঞ্জয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, চাঁদপুর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা-সচিব বিমল ডোম, চাঁদপুর হেলা পঞ্চায়েত কমিটির সমাজ প্রধান কৈলাশ হরিজন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর, চাঁদপুর জেলা ডোম সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক যতন ডোম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেক।
স্টাফ রিপোর্টার/ ৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur