চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত মানেই প্রধানমন্ত্রী তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ তৈরির যে প্রত্যয় তার বাস্তবতা।
শুক্রবার (০৫ জুন) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, বহিরাঙ্গনের যেসব বিষয় নিয়ে আয়োজিত হয়েছে তার বেশিরভাগ নিজেরাই বাস্তবায়নযোগ্য। এরমধ্যে মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা, যৌতুক বন্ধসহ ৩/৪ টি বিষয় সরকার এবং প্রশাসনের সমন্বয়ে পালন করতে হবে।
মাদক চোরাচালানে বিষয়ে নারী ও শিশুদের সম্পৃক্তা এবং যৌতুক বন্ধ বিষয়ে সংসদ সদস্য আরো বলেন, যেহেতু আমাদের বেশ কিছু এলাকাজুড়ে দারিদ্রতার হার বেশি সেহেতু এ ধরণে অপসংস্কৃতি এখানে চালু ছিলো। তবে ইতিমধ্যেআমরা জেলা প্রশাসনের সমন্বয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি যৌতুক বন্ধেও আমরা কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে যেখানে এসব কাজ কার্যক্রম হতে পারে সেসব জায়গা আমরা কিছুটা চিহ্নিত করতে পেরেছি এবং কার্যক্রম শুরু করেছি। তবে সবার আমাদের নিজেদের সচেতন হতে। সকলের সহযোগিতায় আমরা এধরনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবো।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহআলম, যুগ্ম সচিব এবং উপ প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা।
আলোচনা শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার/ ৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur