Home / উপজেলা সংবাদ / হাইমচর / চাঁদপুর সদর ও হাইমচরে পৃথক ঘটনায় দুই কিশোরকে পিটিয়ে হত্যা

চাঁদপুর সদর ও হাইমচরে পৃথক ঘটনায় দুই কিশোরকে পিটিয়ে হত্যা

চাঁদপুর এবং হাইমচর উপজেলায় দুটি পৃথক ঘটনায় ২ কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে চাঁদপুরের ইয়াসিন (১৪) কে বাঁশ দিয়ে পিটিয়ে এবং হাইমচরের ওমর ফারুক (২০ ) ঘটনায় দা দিয়ে কুপিয়ে, চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (২ জুন) সকলে এবং দুপুরে পৃথকভাবে এই ঘটনাগুলো ঘটে।

হাইমচরের ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসমত উল্যাহ নামে এক বৃদ্ধকে মারধর করে। এ সময় বাড়িতে বেড়াতে আসা ওই বৃদ্ধার নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষরা হঠাৎ করে ওমর ফারুক ও তার নানার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এর মধ্যে কেউ একজন দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেন।

হাসমত উল্লাহ অভিযোগ করেন, তার নাতি মাটিতে লুটিয়ে পড়ার পর প্রতিপক্ষের বেশ কয়েকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে। একপর্যায়ে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক (২২) উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালি বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোড এলাকায় ঘটনায় প্রত্যক্ষদর্শীযা জানায়, মঙ্গলবার সকালে জাম পারাকে কেন্দ্র করে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরকে স্থানীয় প্রধানিয়া বাড়ির মুসা প্রধানীয়া (১৫) মারধর করে। বিষয়টি দেখতে পেয়ে মেহেদীর বন্ধু ইয়াসিন (১৪) ছুটে এসে, তার বন্ধুকে কেন মারছে জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে মুসা প্রদানিয়া হাতে থাকা বাঁশ দিয়ে ইয়াসিনকে আঘাত করে। সাথে সাথে ইয়াসিন মাটিতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়। নিহত ইয়াসিন ওই এলাকার রিকশা চালক ইলিয়াসের ছেলে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম
২ জুন ২০২৬