Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর সম্পাদক রাসেল
ছাত্রদলের

হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর সম্পাদক রাসেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অধীনে হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ অক্টোবর প্রকাশিত এ কমিটিতে তানভীর গাজীকে সভাপতি এবং রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার।

চাঁদপুর জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৮ অক্টোবর ২০২৬