Home / সারাদেশ / ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নির্দেশনা
buddut

ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নির্দেশনা

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।

এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে।

একই সঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেয়া হয়েছে ।

এদিকে ঈদ উপলক্ষে দেশব্যাপী বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান এলাকায় সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

২৫ মে ২০২৬

এ জি