পবিত্র হজ ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বার্তায় ইসরাইলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার টিউমার আখ্যা দিয়ে দেশটিকে নির্মূলের অঙ্গীকার করেছেন তিনি।
ইরানের বার্তা সংস্থা তাসনিমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলকে ‘এই অঞ্চলের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার টিউমার’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘ইসরাইলকে অবশ্যই উৎখাত করতে হবে এবং তা করা হবে।’
খামেনি বলেন, ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছে। ইরানের কঠোর জবাবকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠিন চপেটাঘাত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বর্জনের আহ্বান বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, ইসলামি উম্মাহর প্রধান স্লোগান হয়ে উঠবে ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘ইসরাইলের মৃত্যু হোক’ ।
সূত্র: আলজাজিরা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur