বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলা সংসদের উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমপ্লেক্সে গীতা নিকেতনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ) বিকাল সাড়ে ৫টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টা থেকে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলা সংসদ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিকের নেতৃত্বে জেলার ৮টি গীতা শিক্ষা স্কুল পরিদর্শন করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে গীতা শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, কালীবাড়ি মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সদস্য সচিব গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, মহাজোটের সাধারণ সম্পাদক রনজিৎ চৌধুরী, টুটুল বণিক, বিপ্লব দাস কুটি সহ চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর জেলার নবগঠিত কমিটির সভাপতি ডা. বিধান, সাধারণ সম্পাদক বলাই সরকার, সাংগঠনিক সম্পাদক বাবু চন্দন দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গীতা শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ গীতা নিকেতন। তারা চাঁদপুরে গীতা শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার/ ২৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur