চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে শহরের মিশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন হয়।
প্রতিপাদ্য বিষয় হচ্ছে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বক্তব্যে বলেন, গত দেড় মাসে নদীতে ৩ টা দূর্ঘটনা ঘটে। যা ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার কার্যক্রম করে। ফায়ার সার্ভিস ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যে কোন দূর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বিএফএম (এস) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জোতিময় ভৌমিক, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম সরকার, চাঁদপুর সরকারী কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার।
শাহরাস্তি স্টেশন লিডার আবু হাসান খানের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার জুহানি আক্তার ও সানজিদা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২০ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur