চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী মোহাম্মদ শামীম জনসেবামূলক নানা প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় জনগণের মাঝে আলোচনায় এসেছেন। তরুণ ও যুব সমাজের কাছে তিনি একজন আইকন হিসেবে পরিচিত। পাশাপাশি মুরুব্বীদের কাছেও তিনি স্নেহভাজন ও আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
হাজী মোহাম্মদ শামীম বলেন, “মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য। পাশাপাশি ইউনিয়নের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ শামীম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের সঙ্গে স¤পৃক্ত রয়েছেন।
এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে। বর্তমান শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবির আস্থাবাজন হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে হাজী মোহাম্মদ শামীমের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তার সমর্থক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
-জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur