বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অভিষেক ও বৃত্তি পরীক্ষা সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জমকালো এই আয়োজনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য, সংগীত, বক্তিতা ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। এছাড়াও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। সবশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলার নেতৃবৃন্দের হাতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক। সাধারণ সম্পাদক সবুজ ভদ্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের দেশে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখান থেকে পড়ালেখা করে অনেক ছেলে-মেয়ে দেশের বিদেশে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। কিন্ডারগার্ডেনের সাথে সংশ্লিষ্ট রা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানগুলো চালান, সেটি আমরা বুঝি। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইলো, মানসম্মত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনারা কোন ছাড় দিবেন না। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকব।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য একটি সুখবর হলো, কিন্ডারগার্ডেনে যারা লেখাপড়া করবেন তাদেরকে উচ্চশিক্ষা এবং কর্মের জন্য আর বাইরে যেতে হবে না। আল্লাহ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাঁচিয়ে রাখেন, তবে অতি শীঘ্রই চাঁদপুরে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ হবে। যা এতদিন নামে ছিল, কিন্তু কোন অবকাঠামো ছিল না। এখন থেকে তোমরা চাঁদপুরেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে একটি ইপিজেড করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তোমাদেরকে লেখাপড়া শেষ করে চাকরির জন্য চাঁদপুরের বাইরে যেতে প্রয়োজন হবে না।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে মোবাইল আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনারা একটু অবসরের জন্য সন্তানের হাতে মোবাইল দিয়ে রাখেন। অথচ আপনার অগোচরেই তার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই বিষয়টি আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে সেই খোঁজখবর রাখবেন। সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাহী সভাপতি মো. আক্তার হোসেন, সহ-সভাপতি ফারুক আহমেদ বাদল, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,
রেজাউল করিম মাসুদ, শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ সাজুলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দাস, ইব্রাহিম মির্জা, আশরাফুল জাহান শাওলিন, ত্রাণ ও পুনবাসন সম্পাদক মাহমুদা খানম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত কায়সার সহিদ, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউল আলম স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ , শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, অর্থ সম্পাদক মাওলানা মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্দুল মালেক মজুমদার, শিশু ও মহিলা সম্পাদক কবিতা সাহা, সাহিত্য সম্পাদক আইভি হীরা সরকার, প্রচার সম্পাদক সালামত হোসেন সেলিম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করেন সদর উপজেলার শাখার সহ-সভাপতি কবিতা সাহা। শিশু বক্তৃতা রাখেন রাগিব আহমেদ ও শাহরীন ইউসরা।
এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা এবং সকল উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur