চাঁদপুর-৩ আসনের দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নির্বাহী সদস্য মরহুম জিএম ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মেজবান শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টা থেকে তাঁর নিজস্ব বাসভবন হক মহল, বাবুরহাটে অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র ব্যারিস্টার জিয়াউল হক জিকো সকল শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া করার জন্যে আন্তরিক আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন জিএম ফজলুল হক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নীতি ও জনসেবার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।
তাঁর প্রয়াণে চাঁদপুরবাসী হারিয়েছে একজন অভিভাবকতুল্য নেতা, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। গত ১৭ মার্চ ২০২৬ তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সমগ্র চাঁদপুরে নেমে আসে শোকের ছায়া। ১৯ মার্চ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur