Home / উপজেলা সংবাদ / কচুয়া / বিতারায় চেয়ারম্যান প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে এলাকা

বিতারায় চেয়ারম্যান প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে এলাকা

আসন্ন ঈদুল আজহা এখনও অনেকদিন বাকি। ঈদকে সামনে রেখে আগাম শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় ব্যানার ফেস্টুন ও প্রচার প্রচারণা চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: কামরুজ্জামান মজুমদার জামান।

জানা গেছে, বৃহত্তম বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে অনেক প্রার্থী প্রতিদন্ধিতায় মাঠে রয়েছে। তাদের মধ্যে প্রবাসী ফোরামের নেতা মো: কামরুজ্জামান মজুমদার জামান দলীয় নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার পোষ্টার সাটিয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি প্রার্থী হওয়ায় পুরো ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: কামরুজ্জামান মজুমদার জামান জানান, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী চাইলে বিতারাবাসীর সেবা করতে চাই। আমার বিশ্বাস এলাকাবাসী ও সাধারন মানুষ আমার পক্ষে থাকবে।

=> জিসান আহমেদ নান্নু, ২৭ এপ্রিল ২০২৬