দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার ( ২২ এপ্রিল ) রাত ১০ টার দিকে বন্ধ হয়ে যাওয়ার পুনরায় ৪৮ ঘন্টা পর উৎপাদনে ফিরেছে।
কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় শুক্রবার ২৪ এপ্রিল রাত ১০ টার থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, বিকাল ৪ টা থেকে ফায়ারিং কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ।
তিনি জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০ টার বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে শুক্রবার ( ২৪ এপ্রিল ) বিকেল ৪টার দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত ১০ টার দিকে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হবে।
তাপবিদ্যুৎ কেন্দ্রে সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।
কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটে কয়লার সাথে পাথর আসার কারণে ২২ এপ্রিল রাত ১০টা বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কিংবা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।
–মো. রুকুনুজ্জামান বাবুল
পার্বতীপুর, দিনাজপুর,
২৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur