চাঁদপুরের হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সনদ ও অর্থ বিতরণ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদন বিতরণ করেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর আল আমনি মডেল মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা সেক্রেটারী এবং নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মুহাদ্দিস জিল্লুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরসার অধ্যক্ষ মওলানা মিজানুর রহমান, প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা সাংগঠনিক সম্পাদ মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী ও মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। এসময় প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান পরিচালক, অভিভাবক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলে
প্রসঙ্গত, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অধীনে চাঁদপুর জেলায় দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম ছিল হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় ছয় প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ট্যালেন্ট ফুলে ১৯জনসহ সাধারণ গ্রেটে সর্বমোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম হল : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী দাখিল মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা নুরানী হাফিজিয়া মাদ্রাসা, তালিমুল কুরআন মডেল মাদ্রাসা, হাজিগঞ্জ।
-সাইদ হোসেন অপু চৌধুরী, ২০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur