Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ভ্যান চালক ইদ্রিস আলী

কচুয়ায় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ভ্যান চালক ইদ্রিস আলী

মাত্র এক বছর আগেও অন্য সব মানুষের মতো স্বাভাবিক হাটাচলা করতেন ইদ্রিস আলী। বর্তমানে তিনি তার পিঠের মেরুদন্ডে ব্যাথা জনিত কারনে মারাত্বক অসুস্থ্য হয়ে সয্যাশায়ী। একমূহুর্তের জন্যও উঠে দাড়াঁতে ও খেতে পারছেন না। বন্ধ রয়েছে প্রকৃতিক কাজ। প্রতিটি মূহুর্তে এভাবেই হাউমাউ করে কেঁদে ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। মো: ইদ্রিস আলী কচুয়া উপজেলার বাইছারার নোয়াপাড়া গ্রামের আব্দুল ওয়াস মিয়ার ছেলে।
জানা গেছে, মো: ইদ্রিস আলী তার জীবনের পুরো যৌবনকাল কাটিয়েছেন চট্রগ্রামের লালখাল বাজার এলাকায়। জীবিকার তাগিদে ভেন গাড়ি চালানোর মতো কঠোর প্ররিশ্রমকে পরোয়া করেননি। ভেনগাড়ি চালানোর কাজ করতে গিয়ে অসাবধানবসত উঁচু তলা বিল্ডিংয়ে ভারী মালামাল পিঠে করে বহন করতে গিয়ে পিঠের মেরুদন্ডে আঘাত পান মারাত্বকভাবে। ধীরে ধীরে তার পায়ের রগ শুকিয়ে প্রায় বিভিন্নস্থানে পছঁন ধরা শুরু করেছে। পরবর্তীতে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করেও কোনো ফলাফল হয়নি। দিনদিন তার শারীরিক অবস্থার অবনতী হচ্ছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে উঠানে প্রতিনিয়ত শুয়ে বসে মৃত্যু যন্ত্রনায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় অধিবাসী বিতারা ইউনিয়ন পূর্ব যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: হাসান চৌধুরী বলেন, ইদ্রিস আলী আমাদের গ্রামের প্রতিবেশী বাড়ির সহজ সরল মানুষ। ব্যাক্তি জীবনে তিনি কঠোর প্ররিশ্রমে বিশ্বাসী ছিলেন। চট্রগ্রামে ভারী কাজ করতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়েছেন। বর্তমানে তার পরিবার ও গ্রামবাসীর সহায়তায় প্রায় ১০ লক্ষ টাকা খরচ করেও পুরোপুরি সুস্থ্য হয়নি। তার পায়ের সু-চিকিৎসায় সমাজের বৃত্তবান সহ প্রশাসনের সহযোগীতা চাই। কেউ স্বেচ্ছায় নীরিহ ইদ্রিস আলীর চিকিৎসায় সহযোগীতা করতে চাইলে তার ০১৮৬০-৩৮৯৭০৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার অসহায় পরিবার।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/

১২ এপ্রিল ২০২৬