Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

“কৃষিই সমৃদ্ধি” চাঁদপুরের শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ (উফশী) বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি প্রণোদনা উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ সাজ্জাদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইউনুছ মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল গনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুকবুল আহমেদসহ কৃষি কর্মকর্তার কার্যালয় সকল কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীবৃন্দ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/

৯ এপ্রিল ২০২৬