চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. ফজলে রাব্বি। হঠাৎ এই পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ওয়ার্ড এবং ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার ইউনিট পরিদর্শন করেন।
এ সময় রোগীদের চিকিৎসাসেবা, উপস্থিতি, ব্যবস্থাপনা এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান ফয়সালসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, ডা. আব্দুল আজিজ, ডা. আনিসুর রহমান, ডা. নুরে আলম মজুমদার, ডা. আসিফ ইকবাল, ডা. আবু সায়েম, ডা. নাজমুল হাসান, ডা. মুনতাকিম হায়দার, ডা. সোহেল আহমেদ এবং মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি মূলত চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে জেলায় আসেন। ওই কর্মসূচি পরিদর্শনের ফাঁকেই হঠাৎ করে সদর হাসপাতালে এই আকস্মিক পরিদর্শন করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৯ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur