Home / উপজেলা সংবাদ / হাইমচর / জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে হাইমচরে র‍্যালি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে হাইমচরে র‍্যালি

হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমিত রায়-এর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ক্রীড়া অনুরাগী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীর ও মন সুস্থ রাখতে এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

​র‍্যালিতে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু এবং একাডেমিক সুপারভাইজার আহসানুল হক।

​রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ: হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক সর্দার আবু তাহের ও বিল্লাল আখন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল ও সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন ৬নং চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল এবং ৪নং নীলকমল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন শিকদার।

​ক্রীড়া সংস্থা: উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম কোতোয়ালসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

​র‍্যালিটি পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে হাইমচরে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ এপ্রিল ২০২৬