ফরিদগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।
সভায় বক্তারা আধুনিক পৌরসভা গড়ে তুলতে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়কবাতি ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌরবাসীর জন্য প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ইমরুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির এবং টিএলসিসির সদস্য হাসিনা আক্তার ও মাহমুদুল হাসান মঞ্জু প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur