চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলি
শনিবার (২৮ মার্চ) মতলব উত্তর থানার এক প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার চাঁদপুরের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মিজানুর রহমান। তার সঙ্গে এএসআই (নিঃ) এমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের কালিরবাজার সড়কের মাথায় বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. কালাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত কালাম কুমিল্লা জেলার বরুড়া থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
২৮ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur