সঠিক পথে চলতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো: এমপি মানিক
চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ।
শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল পৌনে ৯টায় নামাজ শেষ করে বাসায় ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলকে জানাই আমি ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইলো সকলের প্রতি। আমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে এই প্রথম ঈদের নামাজ শেষ করলাম। চাঁদপুরবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই : আমরা একটি সংযমের মাস অতিক্রম করেছি। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং সবার জন্যে দোয়া করবো : আমরা যেন সবাই সঠিক পথে চলি। সঠিক পথে চলতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এ সময় তাঁর সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্য নেতাকর্মীরা।
নামাজ শেষে মসজিদে আগত মুসল্লিদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur