Home / উপজেলা সংবাদ / কচুয়া / কাদলায় সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া
সংগঠনের

কাদলায় সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে প্রতিষ্ঠিত অন্যতম সামাজিক সংগঠন ‘হোয়াইট হাউজ সামাজিক সংগঠনের’ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে কাদলা আল-আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে এতিম শিশু ও এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ ইফতারে মাদ্রাসার শিক্ষক, এতিম শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়। ব্যাতিক্রমি এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: আবদুল হান্নান মজুমদার। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান গোফরান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন। এসময় তিনি হোয়াইট হাউজ সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মান্ডকে এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে সাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মো: জাহিদ হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাদলা এস.এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: গাজী ইউসুফ, কাদলা খাদিজাতুল কোবরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মোছলেহ উদ্দিন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া ও কাদলা আল-আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যাডেট মাদ্রাসার মুহতামিম ও কচুয়া মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: আবু বকর সিদ্দিক ফরহাদ। এসময় বিশিষ্ট সমাজসেবক মো: মজিবুর রহমান, সমাজসেবক আবুল হোসেন মজুমদার, আবু বকর তপাদার, ফারুক বিএসসি, মহসিন বেপারী, হানিফ পাটওয়ারী, জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সোহেল আহম্মেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইফতেকার অভি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ মার্চ ২০২৬