Home / চাঁদপুর / চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া
আইনজীবী

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্লাহ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমেদ, এ টি এম মোস্তফা কামাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশাসহ বিচার বিভাগের বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১২ মার্চ ২০২৬