চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাদলা ইউনিয়নের সাবেক দু’বারের ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু টানা ২ মাস ২১ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে তিনি চাঁদপরের জেল গেইট বের হন। এর তিনি ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার গুলবাহার গ্রামের নিজ বাড়ী থেকে কচুয়া থানা পুরিশের হাতে গ্রেফতার হন। ওই সময় কচুয়া থানা পুলিশ তাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২ ধারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। পারবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু দীর্ঘ কারাভোগের কারনে তিনি মারাত্মক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন।
উল্লেখ্য যে, কচুয়ার কাদলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু কচুয়া আসনের আওয়ামী দলীয় এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত ২০২৪ সালের আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র গণ-অভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগের নেতারা এলাকা ছেড়ে গাঁ দিলেও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু এলাকা ছাড়েননি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur