শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। স্থানীয়দের সক্রিয় ভূমিকা ও পুলিশের দ্রুত সহায়তায় এ অভিযান সফল হয়।
সোমবার গভীর রাত ২টা ১৫ মিনিটে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা এলাকার মোল্লা বাড়ির সামনে ইটের রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী প্রথমে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—১) আব্দুল মান্নান ওরফে হাসান (২৩), সাং–কালিকাপুর, সদর দক্ষিণ,২) আহম্মদ জাকারিয়া সৌরভ (২১), সাং–সুবর্ণপুর, সদর দক্ষিণ,৩) মো. সুজন মিয়া (২৮), সাং–শিবপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৪) জেসমিন আক্তার (৩৮), সাং–দেবকরা, শাহরাস্তি।
তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফ হোসাইন। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন এবং এএসআই (নিঃ) ফারুক হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় শাহরাস্তি থানায় মামলা (এফআইআর নং–১৫, তারিখ: ১০ মার্চ ২০২৬; জিআর নং–৫৪) রুজু করা হয়েছে। পরে গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন
১০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur