চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত এবং মাদক কারবারি সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-জুয়ার সামগ্রী সহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামী হলেন-উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। মাদক কারবারি গ্রেপ্তার আসামীরা হলেন-সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।
থানা পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, রোববার দিনগত রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রীসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।
রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে পনের পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া রোববার উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়ি সহ গ্রেপ্তার আসামীদেরকে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৯ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur