এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মত শ্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই শ্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না।’ কুমিল্লা নগরীতে কুমিল্লা স্টেশন ক্লাবে মঙ্গলবার আয়োজিত এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষ্যে দেশে ব্যাপী ১০ দিন ব্যাপী কর্মসূচিরি অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো- “বিএনপি’র সরকার গঠন করেছে, এখন শহীদ হাদী হত্যার বিচার কার্যক্রম শুরু করুন। অন্যথায় আমরা যেদিন মাঠে নামবো সেদিন শহীদ হাদি হত্যার বিচার বুঝে নিয়ে আমরা মাঠ থেকে বিদায় নেব, ইনশাল্লাহ।” কুমিল্লায় এসসিপি আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বক্তব্য কালে নাসির উদ্দিন পাটওয়ারী বলেন- “সংস্কার ব্যাহত করার পায়তারা চলছে। জনগণ সংস্কারের পক্ষে মেন্ডেট দিয়েছেন, সুতরাং জনগণের রায়ের বিপক্ষে যাবেন না। যদি বিরুদ্ধে যান সেটি শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শ হতে পারে না।”
এসময় বক্তব্য কালে এনসিপি’র উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- “বিএনপি’র কিছু নেতাকর্মী কিছু আইনজীবী বাংলাদেশকে আবার পুরাতন পথের দিকে নিয়ে যেতে চায়।”
০৩ মার্চ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য নাহিদ ইসলাম।
এসময় বক্তব্য কালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন- ‘‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে’’।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপি’র উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি’র জাতীয় যুবশক্তির আহবায়ক মো: তারিকুল ইসলাম, এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এবং এনসিপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ ,জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এসময় জামায়াত কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিকসহ অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৩ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur