আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সৎ যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় আতাউল করিম এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের সেবায় আত্মনিয়োগ করতে চান। ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিক আতাউল করিম একজন শিক্ষিত ও সৎ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। স্থানীয় তরুণ ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের কারিগর হিসেবে দেখছেন।
সাংবাদিক মোঃ আতাউল করিম বলেন, আমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের কর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। কড়াইয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই ইউনিয়নের চেহারা বদলে দিতে চাই।
রাজনৈতিক জীবনে মোঃ আতাউল করিম এর রয়েছে অনেক ভূমিকা। মোঃ আতাউল করিমের রাজনীতির হাতে খড়ি সে মাধ্যমিক থেকে। মাধ্যমিক থাকতেই পা দেন রাজনীতিতে। জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে তিনি তার ছাত্র রাজনীতি শুরু করেন। তার নেতৃত্বে দেন কলেজে। ছাত্র রাজনীতির গন্ডি পার হয়ে যান যুবদলে। সেখানেও থাকেন ফ্রন্টলাইনে। সেই মরহুম আবুল হাসানাত এমপি থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন যার উপর রেখেছেন সবসময় ভরসা। যার নামে নেই কোনো চাঁদাবাজির খবর, কোনো দখলদ্বারিত্বের খবর। তিনি রাজনীতির কিছুটা ইতি টেনে কর্ম ক্ষেত্র হিসেবে বেচে নেন সাংবাদিকতা পেশাকে। জনগনের কন্ঠসর হয়েছেন।
বিএনপির ১৭ বছরের স্তব্ধ থাকা দলকে সব সময় জাগরন রাখতে গনমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেন। তার বিরুদ্ধে মামলা আছে ৫টির ও বেশি। তারপরও তিনি বিগত সময়ে দলের প্রয়োজনে, জনগনের প্রয়োজনে কাজ করেছেন নিরলসভাবে। সাংবাদিকতার বাহিরে মোঃ আতাউল করিম বর্তমানে কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া উপজেলা বিএপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৯নং কড়াইয়া ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur