Home / চাঁদপুর / চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের বিবৃতি
আইনজীবী

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের বিবৃতি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন আগামী ৫ মার্চ। নির্বাচনের তফসিল অনুযায়ি ১ মার্চ রোববার ২০২৬ ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (১ মার্চ) ২০২৬ দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারীর কাছে মনোনয়ন প্রত্যাহার জমা দেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা।

পরে ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষে গণমাধ্যমে অভিযোগ এনে বক্তব্য দেন ওই প্যানেলের নির্বাচন পরিচালিক অ্যাড. মো. শাহজাহান মিয়া।

পরবর্তীতে অভিযোগ প্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী। তিনি বিবৃতিতে উল্লেখ করেন, প্যানেল প্রত্যাহার জমা দেয়া শেষে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী (প্রত্যাহারকৃত) অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাড. শাহজাহান মিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পন্ন ভিত্তিহীন। গত ২৬ শে ফেব্রুয়ারি সুন্দর পরিবেশেই দুই প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

রোববার ১ মার্চ জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা স্বেচ্ছায় এসে আমার কাছে ( প্রধান নির্বাচন কমিশনারের) প্রার্থীতা প্রত্যাহার করেন।

স্টাফ করেসপনেডট/
২ মার্চ ২০২৬