Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ছয়টি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা
দোকান

হাজীগঞ্জে ছয়টি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে ছয়টি দোকান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া যায়। এতে বিভিন্ন মালামাল মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারনা করা যায়।

২৭ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে আলী আশ্রাফ মার্কেটের একটি বন্ধ দোকানঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষনে ৬টি দোকান পুড়ে যায়। আগুনে স্যানেটারী, টাইলস, প্লাস্টিক, কাঠের ফার্নিচার ও স্টিলের দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি।

স্থানীয়দের ধারণা, বৈদুত্যিক সট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে প্লাস্টিকের দরজা, পাইপ ও ফিটিংস’সহ ত ↑ স্যানেটারি ও গৃহস্থালী পন্য এবং কাঠের ফ থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামাল’সহ ৩টি দোকান সম্পূর্ণ এবং অপর ৩টি দোকান আংশিক পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন ও যুবদলের নেতা আসাদ পাঠান জানান, রাতে আলী আশ্রাফ মার্কেটে অবস্থিত দোকানঘরে ভিতরে আগুন জালতে দেখে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতে কর্তৃপক্ষকে খবর দেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ও মালামাল উদ্ধারে চেষ্টা করি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম সংবাদকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিকটবর্তী এলাকায় হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌছাতে পারায় মার্কেটের অপর দোকানগুলো রক্ষা পেয়েছে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৮ ফেব্রুয়ারি ২০২৬