চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট (চাঁদপুর সীমানায়) বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক পার্কিং করা ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে ১টি বাস পুড়ে ছাই হয়ে গেছে এবং ২ টি বাস আংশিক ক্ষতি হয়। এছাড়া চাঁদপুর মডেল থানা ও মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে পার্কিং করা জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে আগুনের ধুঁয়া দেখতে ওায় পথচারী। সাথে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।এদিকে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসে স্ট্যাশন অফিসার মোঃ ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসটি সম্পুর্ন পুড়ে গেছে । পাশে থাকা অপর জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব,- ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাস দুটি আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়।
অগ্নিকাণ্ডের কারন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেন নি।স্থানীয়দের অভিযোগ বাসের কয়েকদিন যাবৎ হেলপারের সাথে মনোমালিন্য হয়েছিল। তার জের ধরে এ অগ্নি সংযোগ করতে পারে বলে ধারনা তাদের।
বাস মালিক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমার দুটি বাস পুড়েছে। তন্মোধ্যে একটি সম্পুর্ন এবং আরেকটি আংশিক পুড়ে গেছে।
ক্ষয় ক্ষতি সম্পর্কে তিনি বলেন, আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাবেনা। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে জানতে চাইলে বলেন, সন্দেহ করেন অনেককেই। আমি মামলা করবো। পুলিশ তা সুষ্ঠু তদন্ত করলে বেড়িয়ে আসবে। আরেক মালিকেরও একটি বাস আংশিক পুড়ে গেছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ বলেন,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়।ক্ষতিগ্রস্ত বাস মালিকদের বলা হয়েছে অভিযোগ দেয়ার জন্য। পরে তদন্তপূবক ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: মাহুফুজ মল্লিক/
২৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur