চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক সিকদার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে।
লেখাপড়া না করলে ভালো ফলাফল করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের লেখা পড়ায় অধিক মনোযোগী হতে হবে।
নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামাল হোসেন মজুমদারের পরিচালনায় বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক বকাউল,ধর্মীয় শিক্ষক আবুল বাশার পাটোয়ারী, সহকারী শিক্ষক জনার্দন বসু, নাসরিন আক্তার, অভিভাবক বাবুল সিকদার, মোতালেব হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur