নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি-সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন এবং বাসিন্দাদের অভিযোগ জানাতে একটি মোবাইল নম্বর চালু করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে আবদুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও প্রকাশ করেন মন্ত্রী ০১৭৩০০০৪৮৪৪।
একই পোস্টে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু।
২১ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur