Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / এমপি ড.মোহাম্মদ জালাল উদ্দিনকে যুবদল নেতার অভিনন্দন
অভিনন্দন

এমপি ড.মোহাম্মদ জালাল উদ্দিনকে যুবদল নেতার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুুল ভোটে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পীর আ.মান্নান সাগর উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক শুভেচ্ছা বার্তায় তিনি তাঁকে এ অভিনন্দন জানিয়ে শুভ কামনা করেন। আ.মান্নান সাগর বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)সহ সারা দেশে বিএনপির দুই-তৃতীয়াংশ আসনে বিজয় প্রমান করে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থাশীল।

তিনি আরও বলেন,নির্বাচিত সাংসদদের নেতৃত্বে একটি আধুনিক, বাসযোগ্য,সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত মতলব গঠনে দলের নেতাকর্মীরা নিবেদিতভাবে কাজ করবেন,ইনশাআল্লাহ। বিশেষ করে অত্যান্ত সৎ,ন্যায় নিষ্ঠাবান নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সারাদেশে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন আ.মান্নান সাগর।

এক অভিনন্দন বার্তায় আ.মান্নান সাগর বলেন, সংসদ সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিনের এ বিজয় জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতিফলন। দলীয় নেতাকর্মীদের ঐক্য,ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফলেই এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পীর আ. মান্নান সাগর আরো বলেন,মোহাম্মদ আব্দুল মালিকের প্রতি আস্থা রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনের জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবং চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিনসহ সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পীর আ. মান্নান সাগর বিশেষভাবে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি তার অর্পিত দায়িত্ব সঠিবভাবে পালন করতে পারেন।

তিনি আরও বলেন, আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে “মতলববাসীর প্রতিটি ঘরে শান্তি,সম্প্রীতি ও সমৃদ্ধি বিরাজ করুক এটাই আমার একান্ত চাওয়া। তাঁর নির্বাচনি এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সবার আগে বাংলাদেশ’ এ প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উত্তরোত্তর উন্নয়ন,সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে।

পবিত্র মাহে রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা যেন একটি সুন্দর,ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

মতলব উপজেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি