Home / উপজেলা সংবাদ / হাইমচর / রমজানকে স্বাগত জানিয়ে হাইমচরে বর্ণাঢ্য মিছিল
স্বাগত

রমজানকে স্বাগত জানিয়ে হাইমচরে বর্ণাঢ্য মিছিল

আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে হাইমচরে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলা সদর আলগী বাজারে বাংলাদেশ জমইযতে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. আলী হোসাইন, যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম পাটওয়ারী।

মিছিলটি আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় এই স্বাগতম মিছিলে আলেম-ওলামাগণ, ব্যবসায়ী, রাজনীতির ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ
১৯ ফেব্রুয়ারি ২০২৬