উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদে নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। গত ১৭ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় উপস্তিত সদস্যদের ভোটে ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠিত হয়। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি পরিষদের প্রথম সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।
এতে সভাপতি তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ শাকিল হোসেন নির্বাচিত হন। ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও তানবিন ইসলাম সিয়াম।
নিজস্ব প্রতিবেদক/
১৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur