প্রিয় কচুয়াবাসী…….
আমি ড. আ ন ম এহছানুল হক মিলন।
ধানের শীষের প্রার্থী হিসেবে নয়
আজ আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি একজন আপনজন হিসেবে।
আমি আপনাদেরই সন্তান,
আপনাদেরই ভাই,
আপনাদেরই একজন।
এই কচুয়ার মাটিতে আমার শেকড়,
এই কচুয়ার মানুষের মাঝেই আমার পরিচয়।
বিদেশের আরাম, বিলাস, সুবিধা ছেড়ে
আমি ফিরে এসেছি আমার মাটি, আমার মানুষের কাছে—
কারণ আমার শক্তি এই কচুয়াই।
আমি নতুন কেউ নই।
আমি পরীক্ষিত, আমি অভিজ্ঞ
এবং আমার পেছনে আছে বিগত দিনের কাজের ইতিহাস।
আপনারা আমাকে শুধু কথায় নয়,
দেখেছেন কাজে, দায়িত্বে, সিদ্ধান্তে।
গত ১৭ বছরে আপনারা অনেক কিছু সহ্য করেছেন
ভয়, অবিচার, বঞ্চনা, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস।
কচুয়া কখনোই এসবের জন্য জন্ম নেয়নি।
কচুয়া জন্ম নিয়েছে শান্তির জন্য, সম্মানের জন্য, ন্যায়ের জন্য।
আমি প্রতিশ্রুতি দিতে আসিনি ফাঁকা স্লোগানে।
আমি এসেছি পরীক্ষিত অভিজ্ঞতা নিয়ে,
আপনাদের পাশে দাঁড়াতে,
আপনাদের কথা শুনতে,
আপনাদের অধিকার ফিরিয়ে দিতে।
আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়,
আমার রাজনীতি মানুষের জন্য।
বিগত দিনে আমি যা করেছি
তা আপনারা জানেন, দেখেছেন, বিচার করেছেন।
ভবিষ্যতেও আমি চাই
কথায় নয়, কাজে প্রমাণ দিতে।
দলমত নির্বিশেষে
কচুয়ার প্রতিটি মানুষ যেন নিরাপদে থাকে,
সম্মানের সাথে বাঁচে
এইটাই আমার অঙ্গীকার।
ভোট মানে শুধু একটি চিহ্ন নয়,
ভোট মানে ভবিষ্যৎ।
ভোট মানে সন্তানের নিরাপত্তা,
ভোট মানে মায়ের শান্তি,
ভোট মানে কচুয়ার নতুন সকাল।
এই ১২ তারিখ
আমি চাই পরীক্ষিত একজন সন্তানের ওপর আস্থা,
অভিজ্ঞ একজন ভাইয়ের ওপর বিশ্বাস।
একবার শুধু ভেবে দেখবেন
আমি কি আপনাদের মানুষ?
আমি কি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম?
আমি কি আগামী দিনেও থাকবো?
যদি মনে হয় হ্যাঁ
তাহলে ইনশাআল্লাহ
ধানের শীষে ভোট দিয়ে
কচুয়াকে ফিরিয়ে দিন কচুয়ার মানুষের হাতে।
আপনাদেরই
ড. আ ন ম এহছানুল হক মিলন
ধানের শীষের প্রার্থী
কচুয়া, চাঁদপুর।
তথ্যসূত্র: ফেসবুক পেজ

Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur