চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বালুচর কচিকাঁচা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ বেনজির আহম্মেদ মুন্সি, পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ কবির সরকার, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেড মাওলানা মোঃ কবির আহমেদ, মোঃ আইয়ুব আলী, বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কালাম সরকার প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কচিকাঁচা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহনা আক্তার জলি। স্বাগত বক্তব্য রাখেন, কচিকাঁচা কিন্ডারগার্টেনের পরিচালনা পরিষদের সদস্য মোঃ ইমরান সরকার মিঠুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উম্মে সালমা মল্লিকা, রুমা আক্তার, ছেংগারচর পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইবনাল শাহিন আহমেদ শিপন,সমাজ সেবক মোঃ সাফিউল্লাহ সরকার, পৌরসভার সাবেক সহায়ক সদস্য মোঃ শামীম সরকার, পৌর যুবদলের ১ নং শাখার সভাপতি নূর নবী পাহাড়, কচিকাঁচা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক মিনুয়ারা, মমতাজ বেগম, কামরুল খান কাজল, নাজমা আক্তার, মনিরা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নিয়ে খেলা উপভোগ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। এতে কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিবভাবে গড়ে উঠবে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। আমাদের সন্তানরা সুনাগরিক হয়ে উঠলে তারা দেশের সম্পদ হবে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব দিবে। তাই আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বালুচর কচিকাঁচা কিন্ডারগার্টেন স্কুল পৌরসভা তথা মতলবের একটি সুনামধন্য বিদ্যাপীঠ। আমি এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি এই বিদ্যালয়টি উপজেলার একটি আলোকিত বিদ্যাপীঠ হিসেবে তাদের সুনাম ধরে রাখবে। তিনি কচিকাঁচা কিন্ডারগার্টেন স্কুলের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ ড.জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষদে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলোয়াত,গজল,ছড়া-কবিতা আবৃত্তিসহ মনমুগ্ধকর ডিসপ্লে,নৃত্য,যেমন খুশি তেমন সাজো পরিবেশন করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কচিকাঁচা কিন্ডারগার্টেনের পরিচালনা পরিষদের সদস্য মোঃ ইমরান সরকার মিঠুন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক/
৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur