Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মোস্তফা খান সফরী
ধানের শীষে

ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মোস্তফা খান সফরী

চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে স্বতঃস্ফূর্ত ভোট প্রদান করে জনগনের সেবা করার সুযোগ করে দিবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শ,বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামেই দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছেন। জাতি তার মৃত্যুর পর কফিনের পাশে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রমাণ করেছে তিনি জাতির কাছে কতটা প্রিয় প্রমাণ করে গেলেন।

তিনি আরও বলেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। আপনাদের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।

শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইনজিনিয়ার মমিনুল হকের ধানের শীষের সমর্থনে জনসভা জনাব আয়েত আলি ভূইয়ার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চাদপুর জেলার সাবেক সভাপতি ইনজিনিয়ার মমিনুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক , সাবেক ছাত্রনেতা জনাব মোস্তফা খান সফরী, যুবদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক,জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসেন সম্রাট,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল হক দীপু পাটোয়ারী, সাবেক মেয়র মোস্তফা কামাল, বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী,, মো সেলিম, কামরুজ্জামান হাসনাত,বসির পারভেজ,আলী আজগর প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক/
১ ফেব্রুয়ারি ২০২৬