ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন এবং পৌর ১২ ও ১৩নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন।আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে উন্নয়নে কাজ করতে পারি আল্লাহর কাছে তাই চাই। আপনাদের পরিবারের কেউ যেন ভোট থেকে বিরত না থাকে। সবাই সকাল সকাল ভোট দিয়ে ফেলবেন। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ ইউনিয়নের উন্নতি হবে। একজন সাধারণ মানুষ বাঁচার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। বিএনপি জনগণের দল। এ দলের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো এবং আগামীকেও থাকবে। গত ১৭ বছর আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন।
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল ৮টায় রামপুর ইউনিয়ন মধুরোড রেলওয়ে স্টেশন থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল ৯টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাস বাড়িতে উঠান বৈঠক, সকাল ১০টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাঢীর চর বেপারী বাড়িতে উঠান বৈঠক, সকাল পৌনে ১১টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁন্দের বাগ দাস বাড়িতে উঠান বৈঠক, বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মনিহার সর্দার বাড়িতে উঠান বৈঠক, দুপুর পৌনে ১২টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠান বৈঠক, দুপুর ১২টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাঢীর চরে উঠান বৈঠক, দুপুর ১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১৮৫নং উত্তর বড় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেন।
অপরদিকে বিকেল ৩টায় পৌর ১৩নং ওয়ার্ডের ওয়ারলেছ এলাকায় উঠান বৈঠক এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর ১২নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচারনায় রামপুর ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, রামপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম প্রমুখ।
বিকেল ৩টায় পৌর ১৩নং ওয়ার্ডে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশের পরিচালনায় বিকেলে পৌর ১২ ও ১৩নং ওয়ার্ডে বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর-৩ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মো. জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.জহির উদ্দিন বাবর, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, ১৩নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মজিবুর রহমান লিটন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ফিরোজ পাটওয়ারী, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু দেওয়ান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু প্রমুখ।
গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার/
১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur