হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড শ্রমিক দলের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে লালুশাহ মাজার সংলগ্ন মাঠে উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমীক দলের সভাপতি রাশেদ আলম হীরা।

পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন লারার সঞ্চালনায় পৌর বিএনপি যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভূট্রোর অনুপস্থিতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন আহবায়ক মো. এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমীক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা মৎস দলের সভাপতি ইমাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্ড শ্রমীক দলের সাবেক সভাপতি সিরাজ, সাধারণ ইমান, বর্তমান সভাপতি সবুজ মিজি, সাধারণ সম্পাদক মজিব পাটোয়ারী প্রমুখ।

এর আগে গত ১২ সেপ্টেম্বর শনিবার পৌর শ্রমীক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর একদিন পরেই উক্ত ১১ নং ওয়ার্ড শ্রমীক দলের কমিটির এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৩ সেপ্টেম্বর ২০২৬