হাজীগঞ্জে ফুটবলার পলাশের ঘরে দুর্ধর্ষ চুরি!
হাজীগঞ্জ টোরাগড় ৭নং ওয়ার্ডের খন্দকার বাড়ী ক্রীড়া ব্যক্তিত্ব পলাশের ঘরে শনিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায় চোর চক্র।
এ ঘটনায় পলাশ বাদী হয়ে রুবেল প্রকাশ বাংলা রুবেলকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামী রুবেল প্রকাশ বাংলা রুবেল টোরাগড় সিরাজ খান বাড়ীর আঃ কাদেরের ছেলেসহ অজ্ঞাতনামা ২/৩ জন চোর চক্রের দল।
হাজীগঞ্জ থানার অভিযোগ সুত্রে জানাযায়, চোরচক্র মাদক সেবনকারী। দীর্ঘদিন যাবৎ এই চোরচক্রকে পূর্বে কয়েকবার স্থানীয়ভাবে সতর্ক করা সহ আইনের ভয়ভীতি প্রদান বিবাদী তাহার চুরি ও অসামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।
অভিযোগকারী পলাশ জানায়, আমার ঘরে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে আমার অবর্তমানে আমার স্ত্রী বাসা হইতে নিচে আমার বোনের বাসায় যায়। পরবর্তীতে আমার স্ত্রী বাসায় আসিয়া বসত ঘর এলেমেলো অবস্থায় দেখিতে পাইয়া ঘর তল্লাশী করিয়া দেখে বসত ঘর হইতে কে বা কাহারা আমার স্ত্রীর ব্যবহৃত ০১ (এক) ভরি ওজনের স্বর্নালংকার (৩টি আংটি ও ৩ জোড়া কানের দুল) অনুমান মূল্য ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা সহ আমার ব্যবসায়ের ১,০৩,০০০/-(এক লক্ষ তিন হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়, সেই সময় আমার স্ত্রী সহ ১নং সাক্ষী বাসার ছাদ তল্লাশী করিতে গেলে বিবাদী তাহাদের দেখিয়া দ্রুত পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়।
পলাশ আরো জানায়, আমার স্ত্রী আমাকে চুরির ঘটনা জানালে আমি দ্রুত বাসায় আসি এবং চুরির বিষয়ে নিশ্চিত হই। পরবর্তীতে আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে চোর চক্রের নিকট হইতে আমার টাকা ও আমার স্ত্রীর স্বর্নালংকার উদ্ধার করিতে গেলে চোরচক্র বর্তমানে এলাকা হইতে গাঁ ঢাকা দেওয়ায় চুরির মালামাল উদ্ধার করা সম্ভব হয় নি।
পলাশ আরো জানান, আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার টাকাটা ঘর থেকে চুরি হয়, তাই ভবিষ্যতে চোরচক্র দ্বারা যে কোন অনাকাক্ষিত ঘটনা হইতে রক্ষা পাইতে এবং চোরচক্রকে আইনের আওতায় এনে আমার স্বর্নালংকার ও টাকা উদ্ধার করতে আমি হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি, চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৫ জুলাই ২০২৬