Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর গাঁজাসহ আসামী গ্রেফতার

হাইমচর গাঁজাসহ আসামী গ্রেফতার

২৪ মে হাইমচর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় অফিসারসহ হাইমচর থানাধীন ৬নং চরবৈরবী ইউপি এলাকার উত্তর বগুলা কান্দি গ্রামস্থ নতুন বাজার ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ আসামী মোঃ আরিফ হোসেন(২৭), পিতা- মোঃ ইসমাইল সর্দার, মাতা- জহুর বেগম, সাং- উত্তর বগুলা (সর্দার বাড়ী), ৩নং ওয়ার্ড, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর কে ধৃত করিয়া থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে চাঁদপুর এর হাইমচর থানার এফআইআর নং-২৭, তারিখ- ২৪ মে, ২০২৬; জি আর নং-১৩০, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। 

পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

=> মোঃ আলমগীর হোসেন আসিফ/ ২৪ মে ২০২৬