হাইমচরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

হাইমচরে থানা পুলিশের উদ্যোগে মাদকের ভয়াবহতা রোধে এক সচেতনতামূলক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ​হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইমচর থানার এসআই ফারুকুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মো: শাহনেওয়াজ টেলু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ​কুদ্দুস মেহনতি, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাসু মাঝি।

​উক্ত রেলি ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাইমচর থানার সদস্য এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। রেলিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

প্রতিবেদক: ​মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৭ আগস্ট ২০২৬